আজকের
দিনে ব্লগজিন করা খুব সহজ একটা ব্যাপার, বিশেষ কোনো প্রযুক্তির
দরকার নেই, টাকা-পয়সাও লাগে না। লেখা জোগাড় করা ও ছাপা
এই মাত্র। ঘাম-রক্ত যেটুকু প্রয়োজন তা শুধু লেখা জোগাড়, বাছাই
ও পুরোনো লেখা রিপ্রিন্টের ক্ষেত্রে টাইপিং-এ—জনা দশেক মশার আহার—এ’টুকুই।
এত
পত্রিকা, ওয়েবজিন-এর ভিড়ে আরেকটি ব্লগজিন কেন করা? ট্রেন্ড
যা দেখাচ্ছে তা হল, একটি পত্রিকা করার পেছনে মূলত দুটি উদ্দেশ্য
থাকে
এক)
নিজের/নিজেদের লেখালিখি ছাপানোর একটা মঞ্চ তৈরী করা
ও
দুই)
দেয়া-নেয়ার সূত্রে নিজের লেখা অন্য পত্র-পত্রিকায় ছড়িয়ে দেয়ার একটা মাধ্যম বানানো।
আমরা
এখানে একটু আলাদা। ম্যাকারেল ব্লগ-এর আইডিয়া যাঁদের মাথা থেকে জন্মায়, তাঁরা
লেখক নন বা লেখালিখি ছেড়েছেন, সিরিয়াস পাঠক, ভালো
ও অপ্রচলিত লেখার, প্রধানত গদ্যের। আর যাঁরা পরিচালনার দায়িত্বে
আছেন, তাঁরা অধিকাংশই গদ্য লেখেন না (সম্পাদকীয়র
আড়ষ্টতা থেকেই হয়ত এ’কথার প্রমাণ পাওয়া যাচ্ছে)। ফলে উপরোক্ত দুটো উদ্দেশ্য বাদ
দেয়া যায়। তা’ছাড়া এ পত্রিকাকে কেন্দ্র করে কোন বড়
অ্যাম্বিশানও আমাদের নেই। আমরা জোর করে আপনার শোবার ঘরে, স্টাডিতে ঢুকতে চাই না। ভবিষ্যতে শ্রেষ্ঠত্বর
দাবি তুলতে চাই না।
আমরা
যা চাই তা হল, চুপচাপ কিছু সিরিয়াস, অসচরাচর
লেখা এক-জায়গায় রাখতে, ধারাবাহিক ভাবে রাখতে।
অনেকটা আপনাদের খেয়াল-খুশী মত ঢুঁ মেরে যাওয়ার জন্য, অনেকটা
নিজেদের পড়ার জন্য। গল্প, উপন্যাস, মুক্তগদ্য-র
পাশাপাশি আমরা ছাপতে চাই নাটক, চিত্রনাট্য, ক্রিটিক, প্রবন্ধ, বিভিন্ন
বিষয়ের গবেষনাপত্র এবং সংজ্ঞাতীত বিচিত্র ও শংকর বিভিন্ন genre-র লেখালিখি—শর্ত একটাই, সাহিত্যগুণ ও মান। পোড় খাওয়া লেখকদের আমরা
রাখতে চাই, আরো বেশি দেখতে চাই নতুন মুখ। সঙ্গে থাকুন।
ভালো থাকুন।
সব্যসাচী
আমি লিখতে চাই, কিভাবে...?
ReplyDeleteলেখা পাঠাবার ঠিকানা mackerelblogzine@gmail.com. [UNICODE, WORD FILE-e]
Delete